• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিডি প্রেস ক্লাব ইতালির সভাপতির মায়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২১, ০৩:০১ পূর্বাহ্ণ
বিডি প্রেস ক্লাব ইতালির সভাপতির মায়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ
এনটিভির ইতালি প্রতিনিধি ও বিডি প্রেসক্লাব ইতালির সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন রোমানের শ্রদ্ধেয়া মাতা আফরোজা বেগম শান্তির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ইতালিতে। এ উপলক্ষে রাজধানী রোমের বাংলাদেশী অধ্যুষিত পিয়াচ্ছা ভিত্তোরিওস্থ ফুড অফ রোমায় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ এশা অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক ও আঞ্চলিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সাংবাদিক মোঃ আফজাল হোসেন রোমানের মায়ের রূহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।