• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের নিয়ামতিতে মনির মুন্সির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২১, ০৯:০৯ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের নিয়ামতিতে মনির মুন্সির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মনির মুন্সির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল রিয়াল চক্ষু হাসপাতালের ডাক্তাররা বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় তিন শতাধিক রোগীকে এ ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।

ফ্রি চক্ষু ক্যাম্পে নিয়ামতি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধনকালে যুবলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম মনির মুন্সি বলেন, মানুষ মানুষের জন্য। তাই তিনি গরীব ও অসহায় মানুষের কথা চিন্তা করে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের সেবা করবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই সাম্প্রদায়িকতা বজায় রেখেই সকল ধর্মের মানুষকে বসবাস করতে হবে।