• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক হামলা এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে কৃষক সমিতির উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২১, ১৩:৪২ অপরাহ্ণ
সাম্প্রদায়িক হামলা এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে কৃষক সমিতির উদ্বেগ প্রকাশ

আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় কৃষক সমিতির বরিশাল জেলা কমিটির সভা ওয়ার্কাস পার্টি অফিসে জেলা সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু।বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক টিপু সুলতান,জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।
বক্তারা কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ এবং হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, একই সাথে দ্রব্যমূল্যের লাগামহীনতা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।