বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ৫০ হিন্দু পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম এর ব্যক্তি উদ্যােগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের কোলচর, অর্জুন মাঝি, বায়লাখালী, ধুমচর গ্রামের ৫০ টি হিন্দু পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্যসহায়তা বিতরণকালে, সমাজ সেবক রফিকুল ইসলাম রংপুরের পীরগঞ্জে হিন্দুধর্মালম্বীদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
খাদ্য সহায়তা প্রদান কালে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সমাজ সেবক মাওলানা মোস্তাফিজুর রহমান, মাস্টার মোঃ জাকির হোসেন, আনিচুর রহমান জামালসহ স্থাননীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।