• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় আত্মসমর্পণ করা সেই রাজু ৬ কেজি গাঁজাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২১, ১৯:৪৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় আত্মসমর্পণ করা  সেই রাজু ৬ কেজি গাঁজাসহ আটক

জি.এম রিপন,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় পুলিশের কাছে মাদক সেবন না করার প্রতিশ্রæতী দিয়ে আত্মসমর্পণ করা সেই রাজু ৬ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলার গোয়েন্দাসংস্থা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ডিভত্তিতে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য মো. ফরিদ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মো.রাজুকে নিজ বাসা থেকে ৬ কেজি গাঁজাসহ আটক করে। এব্যাপারে ওই দিন সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের এস.আই বেলায়েত হোসেন বাদী হয়ে রাজুর বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেণ।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, মামলাটি ডিবি পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই রাতেই আসামী রাজুকে ডিবি পুলিশের হেফাজতে দিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত রাজু এর দু’বছর পূর্বে মাদক সেবন না করার সর্তে এবং সাভাবিক জীবন ফিরে পেতে জেলা পুলিশের কাছে আত্মসমর্পন করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকসহ একাধিব মামলা রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ জানান।