• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অত্যাধুনিক রেষ্টুরেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২১, ১৭:০৬ অপরাহ্ণ
গৌরনদীতে অত্যাধুনিক রেষ্টুরেন্টের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে অত্যাধুনিক বাংলা-চাইনিজ রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে চড়াইভাতি নামের রেষ্টুরেন্টের উদ্বোধন করেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, আল আমিন হাওলাদার, সাবেক কাউন্সিলর রেজাউল করিম টিুট, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রুমী, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, কাউন্সিলর আমিনুল ইসলাম শাহীন, পৌর ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর মিলন খলিফা, রেষ্টুরেন্ট মালিক নাজমুল আলম, মাহফুজুল আলম রনি, মাহিদুল আলম বাপ্পি প্রমুখ।