• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চের স্টাফ কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ণ
লঞ্চের স্টাফ কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর একটি লঞ্চ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ডবল ডেকার ‘সম্রাট-৭’ লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চটি ঘাটে পৌঁছানোর পর নিচতলার স্টাফ কেবিনে ওই নারী লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিলে নিহত নারীর লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।