• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্রমৈত্রীকে লড়াই চালিয়ে যেতে হবে— নুর আহমদ বকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২১, ১৩:৪৬ অপরাহ্ণ
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্রমৈত্রীকে লড়াই চালিয়ে যেতে হবে— নুর আহমদ বকুল

সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধংশ করার জন্য সাম্প্রদায়িক–মৌলবাদী গুষ্টি সারাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ভাংচুর, ঘরবাডীতে আগুন,খুন ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ছাত্রমৈত্রীকে অস্প্রদায়িক চেতনায় উদ্ভুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। আজ ২৩ অক্টোবর শনিবার বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর ছাত্রমৈত্রী’র কর্মীসভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নূর আহমদ বকুল একথা বলেন। উজিরপুর উপজেলা ছাত্রমৈত্রী’র সাধারণ সম্পাদক রইজ উদ্দিন হাসানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুলোন দাশ আলো,বরিশাল জেলা ছাত্রমৈত্রী’র সাধারণ সম্পাদক রাসেল পাইক,কৃষক নেতা কমরেড মঞ্জুর আলম,উপজেলা ছাত্রমৈত্রী’র সহ- সভাপতি মেহেদী আকন, সভা পরিচালনা করেন পৌর ছাত্রমৈত্রী’র আহবায়ক চন্দন শীল শুভ।