বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জ থানা পুলিশের জালে গাঁজাসহ এক যুবক গ্রেফতার হয়েছে।
শনিবার রাত ৯টায় উপজেলার মহিশপুর বাজারের হলি চাইল্ড কিন্ডারগার্টেনের পিছনে বাগানে ভিতর বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আমির হোসেন, এএসআই সুজন মাঝী, এএসআই রবিউল, এএসআই সোহেল মিয়াসহ পুলিশের একটি বলে শেষ টিম তাকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত গাঁজা বিক্রেতা তমাল চন্দ্র শীল নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামের মধূসুদন শীলের পুত্র।