• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নারী-শিশুদের সহিংসতা বন্ধে সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২১, ১৬:১৬ অপরাহ্ণ
গৌরনদীতে নারী-শিশুদের সহিংসতা বন্ধে সভা

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার দুপুরে ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) ভিত্তিক প্রচার অভিযানের লক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি, আভাস ও এইড’র যৌথ আয়োজনে এ্যাডভোকেসি সভায় প্যানেল চেয়্যারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এইড এর নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য হাসান আল মামুন, শ্রমিক নেতা মাহামুদুল হাসান ফরিদসহ অন্যান্যরা।