পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ খান খোকন পুনরায় নৌকা প্রতীক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও দোয়া মুনাজাত এবং বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পন । আজ মঙ্গলবার সকালে কাউখালী লঞ্চঘাটে চেয়ারম্যান খোকনকে সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে চিরাপাড়া বাজারে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপজেলা পরিষদ সম্মুখে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সভাপতি আব্দুস শহীদ, সহ সভাপতি সুনীল কুন্ডু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী শাহীন রেবেকা চৈতী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাবেক ছাত্রলীগে সাধারন সম্পাদক পলাশ সিকদার, আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার, সহ প্রচার সম্পাদক আঃ ছালাম, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক উত্তম কুমার শীল, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাগীর হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং নৌকা মার্কার সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন ।