• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিমল চন্দ্র করাতী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ণ
হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিমল চন্দ্র করাতী

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ। তৃতীয় ধাপের এই নির্বাচনে,উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী কমরেড বিমল চন্দ্র করাতী। তিনি একজন অসাম্প্রদায়িক উদারচিন্তার মানুষ হিসেবে এলাকায় সু- পরিচিত।কমরেড বিমল চন্দ্র করাতী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে হারতা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় জনপ্রিয়তায়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেকাংশে এগিয়ে রয়েছেন বলে ধারণা করছেন। এলাকার সচেতন মহল ও ভোটারগন, তবে ভোটারদের মধ্যে কিছুটা শংকা বিরাজ করছে যে। তারা কি তাদের পছন্দের প্রার্থীকে আগামী ২৮ তারিখ ভোট কেন্দ্রেগিয়ে ভোট দিতে পারবে। তাই সর্বস্তরের জনগণের। সরকার ও প্রশাসনের কাছে দাবি হারতা ইউনিয়নে যেন একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।