• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভ্যান চালককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভ্যান চালককে পিটিয়ে আহত

গৌরনদী প্রতিনিধি \ ভ্যানে যাত্রী না নেয়ায় সুমন হাওলাদার (১৫) নামের এক কিশোর ভ্যান চালককে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমন জানায়, বুধবার সন্ধ্যায় বাটাজোর বন্দর থেকে আটক গ্রামের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এসময় তার ভ্যানে জায়গা না থাকায় ওই গ্রামের জব্বার মোল্লা নামের এক যাত্রীকে ওঠাতে পারেননি। এ ঘটনার জেরধরে তর্কাতর্কির একপর্যায়ে তাকে (সুমন) পিটিয়ে গুরুতর আহত করা হয়। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।