• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীর কেউন্দিয়ায় মৃত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২১, ১৪:১১ অপরাহ্ণ
কাউখালীর কেউন্দিয়ায় মৃত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়ার মৃত: বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ওয়াহেদ খান, মৃত: বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন (ছোট্ট) ঢ়াড়ী ও বীর মুক্তিযোদ্ধা মৃত: মোঃ শাখাওয়াত হোসেন এর পুত্র মৃত: মোঃ শোয়েব হোসেন তালুকদার এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত । আজ শুক্রবার বিকালে কেউন্দিয়া মুক্তিযোদ্ধা প্রজন্ম ক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে ইকবাল মাহমুদের সভাপতিত্বে কামরুল হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউখালী উপজেলা শাখার আহবায়ক রাকিব উদ্দিন পাভেল, বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাজির হোসেন, সোহেল মাহাম্মুদ, রাজু আহমেদ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মাহামুদ।