• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন : দশমিনায় অস্ত্র-লাঠিসোটা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২১, ০২:৪৫ পূর্বাহ্ণ
ইউপি নির্বাচন : দশমিনায় অস্ত্র-লাঠিসোটা উদ্ধার

স্টাফ রিপোর্ট :
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায়
দোকানঘর থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করেছে
পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার বেতাগী-সানকিপুর
ইউনিয়নের জমির মৃধা বাজারের উত্তর পাশের মৃত সুলতান
মৃধার পরিত্যাক্ত দোকানঘর থেকে তিনটি রামদা,দুটি
ছোড়া ও লাঠিসোটা উদ্ধার করে দশমিনা থানা পুলিশ।
অভিযোগ করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান
চেয়ারম্যান মো. মহিবুল আলম এবং সমর্থকদের ওপর হামার
উদ্দেশ্যে অস্ত্রগুলো সরবরাহ করেছেন নৌকার প্রার্থীর
লোকজন।
অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্র যুগান্তরকে জানায়,ইউপি
নির্বাচনকে কেন্দ্র করে ঘটনার দিন বিকালে উপজেলার
বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জমির
মৃধার বাজার দখলে নেন আ.লীগের প্রার্থী মো. মশিউর
রহমান ঝন্টুর লোকজন।
চেয়ারম্যান মো. মহিবুল আলমের অভিযোগ, আমি জমির
মৃধা বাজারে প্রচার-প্রচারণা চালাতে যাবো শুনে
আ.লীগের প্রার্থী মো. মশিউর রহমান ঝন্টুর উপস্থিতিতে
তার লোকজন জমির মৃধা বাজার দখলে নেন এবং আমি যাতে
জমির মৃধা বাজারে প্রচারণা চালাতে না যেতে পারি
সেজন্য তারা খেয়া বন্ধ করে দেন। আমার এবং সমর্থকদের ওপর
হামলার উদ্দেশ্যে অস্ত্রগুলো সরবরাহ করেছেন নৌকার প্রার্থীর
লোকজন।
অভিযোগের বিষয় আ.লীগের প্রার্থী মো. মশিউর রহমান
ঝন্টু বলেন, আমি সারদিন গ্রামে ছিলাম। এ বিষয় আমি
কিছু জানিনা। বিষয়টি পরিকল্পিত বলে তিনি দাবি করেন। এ বিষয় বক্তব্য নেয়ার জন্য দশমিনা থানার ওসি মো. মেহেদী
হাসানের সরকারি নাম্বারে ফোন দেয়া হলে তিনি কল
রিসিভ করেননি।