স্টাফ রিপোর্টার :
ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুলহক
নুরের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ
করায় পটুয়াখালীর দশমিনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে
উপজেলা যুব অধিকার পরিষদের সমন্বয়ক মো. সবুজ
হোসাইন এ দোয়া-মিলাদের আয়োজন করেন। এতে উপজেলা
ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীসহ
বিভিন্ন শ্রেণি পেশার মুসুল্লিরা অংশ নেন। দোয়া ও
মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম
মাওলানা মো. রেজাউল করিম।