এম ইসমাইল, ভোলা সদর
২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়া সরগরম হয়ে উঠেছে ভোলার মাছঘাটগুলো। ইলিশ মাছের জালে মিলেছে পাঙ্গাশ। বাজারে পাঙ্গাশের দাম চওড়া হওয়াতে স্বস্তি ফিরে পাচ্ছে জেলেরা।
শনিবার (৩০ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা,কাটির মাথা, তুলাতলী, নাছির মাঝি, ভোলার খালসহ বিভিন্ন জেলে পল্লী ঘুরে দেখা মেলে এমন চিত্রের।
ইলিশা মাছ ঘাটের জেলে সাজল বলেন, গত দু’ই তিন দিন ধরে ইলিশ মাছের সাথে বড় জাতের পাঙ্গাস পাইতেছি।বাজারে পাঙ্গাস মাছের দাম বেশি থাকায়ে কিছুটা স্বস্তি পিরে পাচ্ছি। আজকে সকালের খেয়ায়েও বেশ কিছু পাঙ্গাস পেয়েছি।
ভোলার খালের আড়তদার মনির বলেছেন, গত মঙ্গলবার থেকে ইলিশের ট্রলারে আসছে নদীর পাঙ্গাশ। এই কয়েক দিন ধরে পাঙ্গাশ বেশী আসছে আড়দে। ক্রেতারাও ইলিশের বদলে পাঙ্গাশ কিনছেন।