উজিরপুর প্রতিনিধি
আগামী ২৮ নভেম্বর ২০২১ইং রবিবার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী কমরেড বিমল চন্দ্র করাতী আজ ৩১ অক্টোবর রবিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড নজরুল হক নীলু,জেলা কমিটির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ, উজিরপুর উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, সদস্য কমরেড এইচ এম হারুন, কমরেড ফরিদ হোসেন শিকদার, যুবনেতা দিলিপ কুমার মন্ডল, কৃষক নেতা কমরেড বিশ্বনাথ হিরাসহ হারতা ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।