• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পেশাজীবী সাংবাদিকদের সমন্ময়ে প্রেসক্লাব উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ
পেশাজীবী সাংবাদিকদের সমন্ময়ে প্রেসক্লাব উদ্বোধণ

গৌরনদী প্রতিনিধি

দুই উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সমন্ময়ে নবগঠিত মজিদবাড়ি ভুরঘাটা প্রেসক্লাবের উদ্বোধণ করা হয়েছে।
রবিবার সকালে দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে নবগঠিত ডাসার ও কালকিনি উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সমন্ময়ে প্রেসক্লাবের উদ্বোধণ করা হয়।
মজিদবাড়ি ভুরঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ জাফরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম.ম হারুন-অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম মাওলা আকন।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এম.আর মর্তুজা, বরিশালের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশালের ব্যুরো প্রধান কাজী আল-আমিন, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল ও মাদারীপুর জেলা, কালকিনি, গৌরনদী এবং ডাসার উপজেলার পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।