বরিশাল পুলিশ লাইন্স সভা কক্ষে বরিশালের সংবাদকর্মীদের সাথে ডিআইজি এস এম আক্তারুজ্জামান সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এ সময় বরিশালের বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গরা তাদের নিজ নিজ বক্তব্য প্রদানের মাধ্যমে বরিশাল বিভাগে সমস্যা তুলে ধরেন।
পরে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন সংবাদপত্র আমাদের আয়না ভালো কাজ করলে অবশ্যই সফলতা আসবেই।তিনি আরো বলেন আমরা একটা ওয়েবসাইট চালু করেছি যাতে করে বরিশাল বিভাগের তথা ৬ জেলায় বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে সংবাদকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারি।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান,অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপার মো মারুফ হোসেন, পুলিশ সুপার(রেঞ্জ অফিস )নুরুল আমিন,পুলিশ সুপার(ইনসার্ভিস ট্রেনিং সেন্টার )মোঃ মহিবুল্লাহ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস,সাধারণ সম্পাদক মিঠুন সাহা, বরিশাল টেলিভিশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন সহ বিভিন্ন পত্রিকার প্রকাষক ও সম্পাদক সহ অনলাইন সংবাদকর্মিরা।।।