বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবাহী অফিসার মাধবী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বেগম নাসরিন নাসরিন জাহান রতনা এমপি। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, উপজেলা জাপার যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।