মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে জাতীয় যুব দিবস -২০২১ পালিত। মেহেন্দিগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও সনদপত্র বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতর। সোমবার (১নভেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলুসহ, প্রানী সম্পদ কমকর্তা ডাঃ প্রকাশ বিশ্বাস, ভিক্টর বাইন, বন কমকর্তা সামছুল আলম যুব উন্নয়ন কমকর্তা নাছির উদ্দীনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী এবং সফল উদ্যােগক্তারা।