• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ

গৌরনদী প্রতিনিধি

জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদ, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।