• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২১, ১০:১৫ পূর্বাহ্ণ
৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের  দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল ব্যুরো

বরিশালে রাজনৈতিক দলসহ সকল কোঠায় ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে সোমবার সকাল ১০টায় বরিশাল নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের বরিশাল সদর উপজেলা কমিটির যৌথ উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়।

বরিশাল সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক হিরন বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, হেনারা বেগম, ফেরদৌসি মুন্নি, বিথিকা রানীসহ।##