• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২১, ১০:১২ পূর্বাহ্ণ
উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত

উজিরপুর প্রতিনিধিঃ

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখেব রিশালের উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষনকর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি, যুব সংগঠক জাকির হোসেন, প্রশিক্ষনকর্মী শুভ্র চন্দ্র দাস প্রমুখ।

সভা শেষে প্রশিক্ষনকর্মীদের মাঝে ৮ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।