বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫ নং রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান,সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন, (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার(স্বতন্ত্র), ওয়ার্কার্সপাটি মনোনিত প্রার্থী হিসেবে মোঃ শাহিন হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মাওলানা আব্দুল হাকিমসহ মোট ৫ জন প্রার্থী তাদের নিজ নিজ পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৮ নভেন্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ওই ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ২১হাজার ৫ শত ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।