• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি-স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২১, ১০:০৮ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি-স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
বরিশালের বাকেরগঞ্জে ‘বিদ্যালয় স্বাস্থ্য ও পুষ্টি, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় শিশুদের জন্য কমর্সূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, শিশুদের জন্য কর্মসূচি’র প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল, প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ।

উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রশিক্ষণ অংশগ্রহন করেন।