বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে বর্তমান ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল পূনরায় মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এসময় ৯ নং ওয়ার্ডের( সিংহেরকাঠী, ওলানকাঠী, ছাদেক খা কুমাড়িয়ার পিঠ) এলাকার সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে এবং এলাকাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার ব্রত নিয়ে ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মত প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল।
এছাড়াও তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অভিমত ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর । ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৮ নভেম্বর ভোট গ্রহণ।