• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ণ
নাগেশ্বরীতে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন

কুড়িগ্রাম নাগেশ্বরীতে বুধবাবার (৩ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে কাছারী পয়ড়াডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় হল রুমে উন্নত চরিত্র গঠন, মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে মাদক, বাল্যবিবাহ, স্মার্ট ফোনে আসক্তি ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নেন।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সংগঠনের উপজেলা শাখার আহবায়ক সদস্য রেদওয়ান আহমেদ প্রমুখ।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, মাদক সেবন না করতে, ছেলেরা ২১, মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে ও দেশপ্রেমে নিজকে নিয়োজিত রাখতে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।
তিনি জানান সংগঠনটি সারা দেশে এ পর্যন্ত ১২৯১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৩২ লাখ শিক্ষার্থীকে এই শপথ পাঠ করিয়েছেন।