জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামী ডাক্তার না হয়েও নির্বাচনী পোস্টার-লিফলেটে নিজেকে ডাক্তার পদমর্যাদা ব্যবহার করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি কোন মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ না করলেও তার নামের পূর্বে নির্বাচনী পোস্টার-লিফলেটে নিজেকে ডাক্তার পদমর্যাদা ব্যবহার করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রার্থীতা বাতিলের দাবীতে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী নির্মল চন্দ্র মন্ডল ও মো.শাজাহান খাঁন পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সহা এবং নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। এসময় তারা ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমান হিসেবে তার নামের পূর্বে ডা. লেখা নির্বাচনী পোস্টার ও লিফলেট সংযুক্ত করে দেন।
এব্যাপারে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামী জানান, ভূলবসত পোস্টার-লিফলেটে তার নামের পূর্বে গ্রাম ডাক্তারের স্থলে সুধুমাত্র ডাক্তার লেখা ছাপা হয়েছে। তিনি এলাকা থেকে ওই দিনই সেই পোস্টার-লিফলেট সরিয়ে নিয়ে নতুন করে গ্রাম ডাক্তার হিসেবে পোস্টার-লিফলেট ছপিয়ে দিবেন বলে জানান। এছাড়া তিনি একজন গ্রাম ডাক্তার হিসেবে ওই এলাকার সকলকে চিকিৎসা সেবা দিয়ে আসার কারণে তারা তাকে ডাক্তার হিসেবেই জানেন বলেও জানান।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামান জানান, সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামীর বিরুদ্ধে দু’জন প্রার্থী তার কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি এব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।