• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে জাতীয় জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২১, ০৯:০১ পূর্বাহ্ণ
উজিরপুরে জাতীয় জেল হত্যা দিবস পালিত

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পরিমল কুমার বাইন, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান কবির, তাপস রায়, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম, সরোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি, পৌর শ্রমিকলীগের সভাপতি শাহে আলম প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, পিজি হাসপাতালের চিকিৎসক ডাঃ আকন আবু বক্কর, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক রাড়ী, ইউসুফ হাওলাদার, আওয়ামীলীগ নেতা কুদ্দুস ফকির, আজিজুল হক সিকদার, কালাম সরদার প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ ১৫ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।