হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় এক যুবককে অজ্ঞাত কারনে কুপিয়ে গুরুতর জখম করে।জানাযায় যুবকটি উপজেলার বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে কালু মাঝির ছেলে মোস্তফা (৩০)।০২ ই নভেম্বর রোজ মঙ্গলবার ঢাকা যাওয়ার উদেশ্য মোস্তফা তার পরিবার নিয়ে পুরাতন হিজলা লঞ্চ ঘাট যায়।সেখান থেকে শরীফ নামে একজন মোস্তাফাকে ফোন দিয়ে কথা বলে জন্য অনত্রে নিয়ে যায়।তখন সেখানে থাকা শরীফ গিয়াস,রাকিব সহ ৭/৮ মিলে মোস্তফাকে এলাপাতারী কুপিয়ে জখম করে।মোস্তফা ডাকচিৎকার দিলে দৃর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধারে করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসে।
হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কর্মরত চিকিৎসক সাহারাজ হায়ৎ বলেন আহত ব্যাক্তির অবস্থার অবনতি দেথে আমরা বরিশার সেবাচিম প্রেরন করে দেই।
আহত মোস্তফার বড় ভাই বাকি উল্লাহ জানায় আমার ছোট ভাই ঢাকায় যাওয়ার উদেশ্য পুরাতন হিজলা লঞ্চঘাট যায়।সেখানে কয়েকজন মিলে কুপিয়ে গুরুতর জখম করে।তিনি ধারনা করে বলেন গিয়াস ও মোস্তাফার সাথে লেনদেন সংক্রান্ত কোন বিষয় নিয়ে দ্বন্ধ থাকতে পারে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্কীকার বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।