• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জেলহত্যা দিবসের সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১, ০৭:১৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় জেলহত্যা দিবসের সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

জি.এম রিপন,বানারীপাড়া

বানারীপাড়ায় জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেণ, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সম্পাদক মোস্তফা সরদার, আকতার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, আশরাফুল হাসান সুমন, পৌর আওয়ামী লীগ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।