• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ডাক্তার লেখা পোস্টার ও লিফলেট সরিয়ে নিলেন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১, ০৭:১৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ডাক্তার লেখা পোস্টার ও লিফলেট সরিয়ে নিলেন প্রার্থী

ইউনিয়ন পরিষদ নির্বাচন

জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামীর নির্বাচন মাঠ থেকে তার পোস্টার লিফলেট সরিয়ে নিয়েছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামানের নিদের্শে তিনি এ পোস্টার ও লিফলেট নির্বাচনী মাঠ থেকে সরিয়ে নেন।
জানা গেছে, সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামী কোন মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ না করলেও তার নামের পূর্বে নির্বাচনী পোস্টার-লিফলেটে নিজেকে ডাক্তার পদমর্যাদা ব্যবহার করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
এব্যাপারে মঙ্গলবার তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রার্থীতা বাতিলের দাবী জানিয়ে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী নির্মল চন্দ্র মন্ডল ও মো.শাজাহান খাঁন পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সহা এবং নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। এসময় তারা সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমান হিসেবে তার নামের পূর্বে ডা. লেখা নির্বাচনী একটি করে পোস্টার ও লিফলেট সংযুক্ত করে দেন।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামান জানান, বুধবার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামীর বিরুদ্ধে জাবাব চেয়ে শোকজ নেটিশ দেয়ার পাশাপাশি ওই দিনের মধ্যে তাকে নির্বাচনী মাঠ থেকে ডাক্তার লেখা পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলার নিদের্শ দেয়া হয়। সে অনুযায়ী উত্তম ঘরামী ওই দিন তার কাছে লিখিতভাবে মুছলেকা দিয়ে নির্বাচনী মাঠ থেকে ডাক্তার লেখা পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলেছেন বলে তিনি যুগান্তরকে জানান।
এব্যাপারে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামী জানান, তার নামের পূর্বে ভূলবসত পোস্টার-লিফলেটে গ্রাম ডাক্তারের স্থলে ডাক্তার লেখা হয়েছে। তিনি এলাকা থেকে সেই পোস্টার ও লিফলেট সরিয়ে নিয়ে নতুন করে পোস্টার ও লিফলেট ছপিয়ে এনে সটিয়েছেন বলে জানান।