প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১” উদযাপন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে সপ্তাহের শুভ উদ্বোধন ও বিভাগীয় কার্যক্রমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির। সঞ্চালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ ফারুক হোসাইন হাওলাদার।