• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রো‌মে কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব জিএম কি‌বরিয়া‌র সম্মা‌নে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১, ১৩:৪১ অপরাহ্ণ
রো‌মে কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব জিএম কি‌বরিয়া‌র সম্মা‌নে গণসংবর্ধনা

ফাহিমা হোসেন,ইতালি প্রতিনিধিঃ
বি‌শিষ্ট রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক ব্যক্তিত্ব, ইতালিতে প্রবাসীদের দাবী আদায়ের আন্দোলনের অবিসংবাদিত নেতা, ইতালি বাংলা কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব, সর্ব ইউরোপ আওয়ামী লীগের
প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান- জি এম কি‌ব‌রিয়া‌কে গণ সংবর্ধনা দি‌য়ে‌ছে ইতা‌লিস্থ ব‌রিশাল বিভাগ স‌মি‌তি। ইতা‌লির রাজধানী রো‌মের বাংলা‌দেশী‌দের ব্যবসায়িক ও রাজনী‌তির প্রাণ‌কেন্দ্র পিয়াচ্ছা ভি‌ত্তো‌রিয়স্থ “ফুড অব রোমা রেস্টু‌রে‌ন্টে” অনু‌ষ্ঠিত এ গণসংবর্ধনায় সভাপ‌তিত্ব ক‌রেন ব‌রিশাল বিভাগ স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি বি‌শিষ্ট ব্যবসায়ি নজরুল ইসলাম মা‌ঝি, প‌রিচালনায় ছি‌লেন বি‌শিষ্ট রাজ‌নৈ‌তিক ও ক‌মিউ‌নি‌টি ব্যক্তিত্ব মু‌জিবুর রহমানর সিকদার।
সংবর্ধনা অনুষ্ঠানে রোমের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।