• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হালিশহর মার্ট সুপার শপের বার্ষিক বিক্রয় উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ণ
হালিশহর মার্ট সুপার শপের বার্ষিক বিক্রয় উৎসব

আমিনুল ইসলাম

চট্টগ্রামের হালিশহর মার্ট সুপার শপের বার্ষিক বিক্রয় উৎসব ২০২১ এর র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী ও প্রতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হালিশহর মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খসরুল আলম আকন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়া ও উপস্থিত ছিলেন হালিশহর মার্টের পরিচালক মোঃ মনিরুজ্জামান আকনসহ হালিশহর মার্টের কর্মকর্তা, কর্মচারী , ক্রেতা সাধারণ ও শুভাকাঙ্ক্ষীরা