• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে ভেঙ্গে দিল মেম্বার প্রার্থীর পা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১, ১০:২৯ পূর্বাহ্ণ
ইউপি নির্বাচনে ভেঙ্গে  দিল মেম্বার প্রার্থীর পা

বরগুনার পাথরঘাটায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে খলিলুর রহমান নামে এক মেম্বার প্রার্থী কে হত্যার চেষ্টায় পিটিয়ে পা ভেঙ্গে দিয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে পাথরঘাটা থানা পুলিশ আহত কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গত ২রা নভেম্বর মঙ্গলবার পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রোহিতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত খলিলুর রহমান মাস্টার রোহিতা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও পাথরঘাটা তাসলিমা শিশুকল্যাণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাথরঘাটা সদর ইউনিয়নের ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্ত্রী সুরাইয়া বেগম জানান, খলিলুর রহমান মাস্টার প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক ও সমাজসেবক।
পাথরঘাটা সদর ইউনিয়নের ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী।
রোহিতা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ-সাধারণ ভোটারদের অনুরোধে খলিলুর রহমান মাস্টার নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়।
প্রার্থী হওয়ার পর থেকেই খলিলুর রহমান মাস্টারকে বড় টেংরা ৪ নং ওয়ার্ডের মন্টু মোল্লার ছেলে রনি মোল্লা নিজেকে সরকারদলীয় নৌকা প্রতীক প্রার্থীর আত্মীয়র পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে।

খলিলুর রহমান মাস্টার সন্ত্রাসী রনি মোল্লা চাঁদা দাবির বিষয়টি এড়িয়ে গেলে রনি সহ তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।
ঘটনার দুইদিন পূর্বে অর্থাৎ রবিবার রনি ও তার সহযোগীরা চাঁদাবাজির বিষয়টিকে কেন্দ্র করে খলিলুর রহমান মাস্টার ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি সহ খুন-জখমের হুমকি দেয়।
মেম্বার প্রার্থী খলিলুর- রনির সন্ত্রাসী চাঁদাবাজির কর্মকাণ্ড স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে এলাকায় বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি হয়।
গত মঙ্গলবার খলিলুর রহমান মাস্টার প্রাইমারি স্কুলে যেতে সকাল নয়টার দিকে বের হয়।
বাড়ি থেকে বের হয়ে ঠিক সাড়ে নয়টার দিকে রোহিতা করমজা তলা বাজার পৌঁছালে হঠাৎ পূর্ব পরিকল্পিতভাবে খলিলুর রহমান মাস্টারকে রনি মোল্লাসহ একদল সন্ত্রাসী পথরোধ করে।

একপর্যায়ে তাকে ফিল্মি স্টাইলে গাড়িতে উঠিয়ে উত্তর রোহিতা শামসুল হকের বাড়ির সামনে নিয়ে প্রকাশ্যে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে রনি মোল্লা এবং তার সহযোগী আবু জাফরের ছেলে বেল্লাল, মামুনসহ অজ্ঞাত কয়েকজন।।
রনি মোল্লা নিজেকে পাথরঘাটা সদর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন তার নিকট আত্মীয় হয় বলে হুঙ্কার দিয়ে ঘটনাস্থল থেকে তার লোকজন নিয়ে ত্যাগ করে।
এমনকি হামলার পর খলিলুর রহমান মাস্টারকে মামলা না করতেও ভয়-ভীতি দেখানো হয়। পাথরঘাটা থানার এসআই রফিকুল ও মাহবুব আহত খলিলুর কে উদ্ধার করে তাৎক্ষণিক পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে খলিলের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

হামলায় খলিলের বাম পা ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর মারাত্মক জখম রয়েছে।
তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা পঙ্গু হাসপাতাল প্রেরণ কর যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে পাথরঘাটা থানা অফিসার্স ইনচার্জ আবুল বাশার জানান, মেম্বার প্রার্থীর ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।