• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেল পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ণ
শেখ রাসেল পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতির ইন্তেকাল

ডেস্ক রিপোর্টঃ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ মোদাবোর হোসেন কাজল আজ রাতে কিডনী হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) তার মৃতু্যতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুর রহমান হেলো সরকার ও সাধারন সম্পাদক লায়ন মজিবুর রহমান হাওলাদার গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন , মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাত বাসী করুন।
পচাঁত্তত্ত্বোর আওয়ামীলীগের রাজনীতির চরম দূর্দিনে রাজপথের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী স্পৃহায় যে ক’জন সাহসী যোদ্ধা অগ্রনী ভুমিকা রেখেছেন সেই পূরান ঢাকার অহংকার হেলো – আলো – কাজল – শিবু – মন্টু – আলম ছিলেন অন্যতম ।
তিনি বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন । গেন্ডারীয়ার থানা আওয়ালীলাগের নেতা ছিলেন , দীর্ঘ দিন কিডনী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু বরন করেন । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্ডনী রোগের খোঁজ খবর নেন এবং আর্থিক ভাবে সহযোগিতা করেন ।
আগামী কাল জুম্মা বাদ গেন্ডারীয়া ধূপখোলা মাঠ সংলগ্ন তার জানাজা অনুষ্ঠিত হবে । সকলকে জানাজায় অংশগ্রহন করার জন্য অনুরো জানান হল ।