সাইফুল ইসলাম,বাবুগঞ্জ ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী মোঃ শাহিন হোসেন জনগনের সাথে কুশল বিনিময় ও উঠান বৈঠক অব্যহত রেখেছেন।
চলমান মতবিনিময়ের অংশ হিসেবে শুক্রবার জুমআ নামাজ বাদ পশ্চিম রহমতপুর ডাক্তার বাড়ী জামে মসজিদে ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে মতবিনিময় করেন।
এ সময় ওয়ার্কার্স পার্টি সমর্থিত হাতুরী প্রতিকের প্রার্থী মোঃ শাহিন হোসেন সকলেন কাছে দোয়া সমর্থন প্রত্যাশা করে।
শাহিন হোসেন বলেন রহমতপুর ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে একজন শিক্ষিত, সৎ ও বিনয়ী মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।