পটুয়াখালীতে মাসুদ ব্যপারী নামে একজন মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার সকালে সদর ্ড়উপজেলার বিঘাই গ্রামের একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ ওই এলাকার আঃ লতিফ বেপারির ছেলে এবং ভাড়ায় মোটরসাইকেল চালক হিসাবে গত একমাস ধরে বর্তমান চেয়ারম্যানকে বহন করতো। বর্তমানে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরির কাজ করছেন পুলিশ। এরপরই পোষ্টমর্টেমের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান। বড়বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমানে নৌকা প্রতীকের প্রার্থী অহিদুজ্জামান মজনু জানান, শনিবার বিকাল ৪টায় বড়বিঘাই ইউনিয়নের অফিসের হাট মাঠে আওয়ামীলীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক হবার কথা। যে বৈঠকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রধান অতিথি হিসাবে থাকার বিষয়টি কনফার্ম করে রাতে শহর থেকে বাড়ী ফিরছি। এসময় রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমার কর্মী সত্তার হাওলাদারকে তার বাড়ীতে মোটরসাইকেলে পৌছে দিয়ে আসে মাসুদ ব্যপারী। পরে আর মাসুমের সাথে যোগাযোগ হয়নি। তিনি আরও জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন আমাকে খবর দেয় যে, মাসুদের লাশ ডোবার মধ্যে পড়ে আছে। আমি গিয়ে দেখি গনি শিকদারের বাড়ীর পাশে (শ্যামল ডাক্তারের বাড়ীর সামনে) রাস্তার পশ্চিমপাশে ডোবার মধ্যে মাসদু বেপারির মৃতদেহ পড়ে আছে।
পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মজনু মোল্লা জানান, মাসুদের মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মজনু মোল্লা জানান, নির্বাচন উপলক্ষে আমার ৫টি মোটরসাইকেল চালকের মধ্যে মাসুদই ছিল সবচেয়ে নম্র ভদ্র। নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকবে তাই বলে এভাবে একজনকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া এটা কোন ধরনের রাজনীতি? প্রশ্ন করেন মজনু।
সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান জানান, রাস্তারপাশে মাসুদের মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খোজাখুজির পর কিছুদুরে ডোবারমধ্যে মাসুদের মৃতদেহ পাওয়া যায়। তার মাথায় ধারাল কোন কিছুর কোপের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পোষ্টমর্টেম রিপোর্ট আসা ছাড়াও প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম সকাল থেকেই কাজ শুরু করেছে। আমরা প্রযুক্তিগত তথ্যও সংগ্রহ করার চেষ্টা করছি। আশা করি প্রকৃত কারণ উদঘাটন স্বল্প সময়ের মধ্যেই করতে পারবো।
প্রসঙ্গত, আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নেও ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। #
বিলাস দাস