• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিকনিক পার্টির বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ণ
পিকনিক পার্টির বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-বরিশাল মহাসড়কে পিকনিক পার্টির বাসের ধাক্কায় শামীম বিশ্বাস (৩৫)নামে এক ব্যবসায়ী মারা গেছে। শুক্রবার রাতে চিকিৎসারত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করে থানা নিয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। দুর্ঘটনাকালে নিহত শামীমের ব্যবহৃত মটরসাইকেলটিতে আগুনে সম্পূর্ন পুড়ে গেছে। শুক্রবার বিকালে এঘটনা ঘটে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কাছিছিরা গ্রামের বাসিন্দা সোহরাব বিশ্বাসের ছেলে শামীম। জেলা শহরের পৌর নিউমাকের্ট চত্বরে সততা সুজ এর মালিক ছিলেন শামীম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়-ঘটনার পূর্বে শামীম নিজ বাড়ী থেকে মটরসাইকেল যোগে পটুয়াখালী পৌর শহরের যাচ্ছিল। বদরপুর বাসষ্ট্যান্ডের লিংক রোড থেকে মহাসড়কে উঠতে গেলে বরিশাল থেকে আসা একটি পিকনিকপার্টির বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় শামীম সড়কের পাশ্ববর্তী খাদে ছিটকে পরে মাথায় ও শরীরের প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা শামীমকে টেনে তুলে উদ্ধার করে। কিন্তু ব্যবহৃত মটরসাইকেলটিতে আগুন লেগে পুড়ে যায়। পরে শামীমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু রাতে তার মৃত্যু হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-বগুড়া থেকে পিকনিকপার্টির যাত্রী নিয়ে কুয়াকাটায় যাচ্ছিল এসআই ট্রাভেলস পরিবহনের বাসটি। নিহত‘র পরিবার াভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##