• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি টিপুর হাতে ফুল দিয়ে- সার্জেন্ট(অবঃ) মাসুদ মল্লিকের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১, ১৬:১১ অপরাহ্ণ
এমপি টিপুর হাতে ফুল দিয়ে- সার্জেন্ট(অবঃ) মাসুদ মল্লিকের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক ঃ জাতীয় পার্টিতে যোগদন
করেছেন বাবুগঞ্জের কৃতিসন্তান, কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মল্লিক বাড়ির সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট(অবঃ) মোঃ মাসুদ আহমেদ মল্লিক জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

শনিবার (৬ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র ঢাকাস্থ রাজনৈতিক কার্যালয়ে তাঁর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন।

এ সময় যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু, কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুল হক হাওলাদার প্রমূখ।