• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ণ
কাউখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে “ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা সমবায় অর্ফিসার মোঃ হাসান রফিক, সদয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশিদ খান, সমবায়ী নেতা বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, জসীম উদ্দিন প্রমূখ॥ অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন সমবায়ী নেতা মোঃ পলাশ সিকদার।