• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা (৭৫) শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।

শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও থানা পুলিশের সদস্যরা।

এছাড়াও বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে ক্যাপেন্ট রাফসান আল হামীদের নেতৃত্বে একদল চৌকশ সেনা সদস্য অবসরপ্রাপ্ত এ সেনা সদস্যের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।