মোঃ আবদুর রহিম সজল, প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে অফিস প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল ও সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আদনান হোসেন শাওন প্রমুখ।