• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের শ্রেষ্ঠ ওসি ছরোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ১০:২৬ পূর্বাহ্ণ
বরিশালের শ্রেষ্ঠ ওসি ছরোয়ার
গৌরনদী প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার অক্টোবর মাসের জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট প্রদান করা হয়।
ক্রেষ্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।