বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা প্রতীকের পোস্টার ছিরে ফেলা ও কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা সহ আচলনবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
রোববার উপজেলা নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামানের কাছে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন মৃধা এ অভিযোগ করেণ।
এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দকে ওই অভিযোগের অনুলিপি দেন। আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী মো.আনোয়ার হোসেন মৃধা ওই অভিযোগে বলেন, ১১ নভেম্বর সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হরে।
ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আ.রাজ্জাক মাস্টারের নির্দেশে কর্মী-সমর্থকরা সংঙ্ঘবদ্ধ হয়ে তার বিভিন্ন স্থানে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা প্রতীকের পোস্টার ছিরে ফেলে এবং তারা তার কর্মী-সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে।
এক্ষেত্রে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আ.রাজ্জাক মাস্টারের কর্মী ও সৈয়দকাঠী গ্রামের মো.আলম বেপারী, তার ছেলে মাহাবুব বেপারী, সাইফুল বেপারী, মালিকান্দা গ্রামের দিপক ওঝা, ব্রাম্মনবাড়ি গ্রামের সুনিল মন্ডল, ইন্দেরহাওলা গ্রামের সমর্থক মো.খলিল বেপারী ও তালাপ্রসাদ গ্রামের মো. শহিদ ঢালীর নেতৃত্বে ওই পোস্টার ছিরে ফেলার অভিযোগে করেণ।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, সতন্ত্র প্রার্থী আ.রাজ্জাক মাস্টারের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সরজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।