• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুদে ক্রিকেটার সাদিদকের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ণ
ক্ষুদে ক্রিকেটার সাদিদকের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালের ক্ষুদে ক্রিকেটার সাদিদ কে ক্রিকেট সামগ্রী প্রদান করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

নগরীর বান্দ রোডস্থ পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজের সম্মুখে ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়।

সে-সময় উপস্থিত ছিলেন বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।