• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ১২:১৯ অপরাহ্ণ
গৌরনদীতে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে পাঁচ দিনব্যাপী ১৭৩তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ বিভাগের সহায়তায় ও বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলার ব্যবস্থাপনায় রবিবার সকালে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। স্কাউটের উপজেলা সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মন্নান মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যার্টাজি, বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলা শাখার কমিশনার মোঃ বাবুল হোসেন, কোর্স লিডার এসএম জাকির হোসেন এলটি, শিক্ষক কুতুব উদ্দিন, মিজানুর রহমান, সহকারী শিক্ষক আবু হানিফ, বোরহান উদ্দিনসহ অন্যান্যরা।